1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ
শিরোনাম

কটিয়াদীতে বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশ কাল সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্যোগে বাজারের ব্যবসায়িদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কটিয়াদী বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, মডেল থানার ওসি তদন্ত মোঃ হাবিবুল্লাহ খান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ। এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী বাজার বণিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল হক শাহজাহান, সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, কোষাধ্যক্ষ সুজন সাহা বংশী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ, সদস্য সোহেল খান, জোবের আলম শরীফ, মোতাহার হোসেন রুবেল, মোঃ আলমগীর হোসেন, আশরাফ উদ্দিন, মোঃ মনু মিয়া, আফজল হোসেনসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, কটিয়াদী একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের ঠাই দেওয়া হবে না। নতুন কমিটি ঐক্যবদ্ধ থেকে এই বাজারের সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, চুরি ও দখলবাজদের প্রতিহত করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। তিনি আরও বলেন কটিয়াদী বাজারকে পৌর প্রশাসকের মাধ্যমে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসাহবে। বাজারের সকল রাস্তা দ্রুত মেরামত করে দেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST