1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

কাপাসিয়ার পাচুঁয়া ভাইরাল শাপলা বিলে নৌকা ডুবিতে একজনের মৃত্যু

  • প্রকাশ কাল শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পড়েছে

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

শাপলা বিলে নৌকাডুবি, নিভে গেল দুই তরুণের স্বপ্ন…
শুক্রবার (১ আগস্ট) ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের মন মুগ্ধ করা দৃশ্য ক্যামেরাবন্দী করার স্বপ্ন নিয়ে শ্রীপুর থেকে এসেছিল পাঁচ তরুণ বন্ধু। কিন্তু প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা হয়তো কল্পনারও অতীত ছিল তাদের কাছে।
পাঁচুয়া বিলের বুকে ভেসে থাকা শাপলার রক্তিম আভা ক্যামেরাবন্দী করার জন্য একটি নৌকা ভাড়া করে তারা। নৌকার মৃদু দুলুনি আর বন্ধুদের কলরবে মুখরিত হয়ে উঠেছিল বিলের শান্ত পরিবেশ। হঠাৎই ছন্দপতন! কোনো এক রহস্যময় কারণে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায় বিলের গভীর জলে। মুহূর্তেই শাপলার আভা ঢেকে যায় আতঙ্কের ছায়ায়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই নিভে যায় বায়েজিদ নামের এক তরুণের জীবনপ্রদীপ। ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজিদের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মধ্যে।
অপরদিকে, গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মাহিমকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ করে দেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে পৌঁছানোর আগেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।
পাঁচুয়া বিলের শাপলা ফুলের সৌন্দর্য হয়তো এখনো আগের মতোই আছে, কিন্তু এই বিয়োগান্তক ঘটনা শাপলার বিলের রহস্যময়তা আরও বাড়িয়ে দিয়েছে। আনন্দঘন একটি ভ্রমণ কীভাবে মুহূর্তেই মর্মান্তিক পরিণতির দিকে মোড় নিল, তা হয়তো সময়ই বলে দেবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST