1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ গফরগাঁওয়ে ভূমি অফিসের হাতের লেখায় ডিজিটাল কারসাজি বিজ্ঞ পিপি মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা নিন্দা- সচেতন মহলের ক্ষোভ

লিবিয়া থেকে ফের ১৫০ জনবাংলাদেশীকে দেশে প্রেরন

  • প্রকাশ কাল বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে ২৭ মে ২০২৫ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫০ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে পাঠানো হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ২৮ মে ২০২৫ তারিখ সকাল ৬:৩০টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম)-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রত্যাবাসিতদের গানফুদা ডিটেনশন সেন্টার থেকে গ্রহণ করে এবং বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর আগে দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে এবং যাচাই-বাছাই শেষে তাদের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।
উল্লেখ্য, আইওএম-এর নিকট ইতোমধ্যে নিবন্ধিত অভিবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এই ধারাবাহিকতায় আগামী জুন মাসে লিবিয়া থেকে তিনটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে। এই ফ্লাইটগুলোর মাধ্যমে ত্রিপলী ও মিসরাতা থেকে আউটপাস ও নতুন পাসপোর্টধারী নিবন্ধিত আড়াই শতাধিক অভিবাসী এবং তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীসহ আনুমানিক পাঁচশত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST