1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই
শিরোনাম

ভালুকা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধিঃ
ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান ও ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ভালুকা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গণমাধ্যম সমাজের দর্পণ, আর সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে সমাজকে সামনে এগিয়ে নিচ্ছেন।’ তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে ভালুকা প্রেসক্লাবের প্রয়াত সদস্যগণের রূহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST