1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না
শিরোনাম

হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনউপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০০ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে হাসপাতাল হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ফরিদ -আল- সোহান।

এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস,উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ইয়াসিন হাসিব খান, ডা. তাহমিনা আফরিন লিপু,ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার মো. খায়রুল ইসলাম,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীগণ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪ টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওনোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST