1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জমি বায়নার ৫ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগে আদালতে মামলা ধর্ষণ মামলার আসামির শাস্তির দাবিতে নান্দাইলে শিক্ষার্থীদের মানববন্ধন- চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ
শিরোনাম

জামালপুরে বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ: আটক ৩

  • প্রকাশ কাল শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা- কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
৭ মার্চ শুক্রবার দিবাগত রাতে জামালপুর সদর উপজেলা হাজীপুর বাজার এলাকা থেকে তাদের চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। আটককৃতরা হলেন- মেষ্টা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো.পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪০) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২)।

সদর থানার ওসি আবু ফয়সল গণমাধ্যমকে বলেন, বিএনপির এই কর্মীরা চাঁদা দাবি করে আসছিলেন বলে স্থানীয় হাজীপুর বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করেন। এরপর শুক্রবার রাত ৮টা ৩০ মিনিট সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃত ৩ জনের বিরুদ্ধে মামলা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

তারা ৩ জনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা।

তিনি সাংবাদিকদের বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য, ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST