1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইন ভূমি অফিসে ফাইল গায়েবের অভিযোগবিভাগীয় কমিশনারের নির্দেশও অগ্রাহ্য নিকলীতে বিশ্ব শান্তি ও দেশ মাতৃকার কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত সীমান্তে ৫৩ অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র‎ দুর্গম পার্বত্য পরিদর্শন ও রহমতপুর বিওপি উদ্বোধন: বিজিবি মহাপরিচালক গাজীপুর মহানগরীর গাছা ও বোর্ডবাজার এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ লাখ ৫৫ হাজার জরিমানা অ্যাডভোকেট তাজুল ইসলামের মেয়ে সেতুর চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণ শ্রেণিকক্ষে স্মার্টফোন নিষিদ্ধ, ৭৫% উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসার সুযোগ নেই-ইউএনও- ফাতেমা জান্নাত
শিরোনাম

বাংলাদেশ স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই: আমিরখসরু

  • প্রকাশ কাল শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪০ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এই সরকারের ক্ষমতা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।

লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, যারা নিজেরা সংস্কার করতে পারবে না; অন্যদের সংস্কার করতে দেয়, তাদের রাজনীতি করার কোনো দরকার নেই। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পিছিয়ে দেওয়া। তারা মনে করছে, বর্তমান অবস্থায় তারা খুব ভালো আছে

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। এখন ধানের শীষের জোয়ার উঠে গেছে, এই জোয়ার কেউ রুখে দাঁড়াতে পারবেনা।

আমির খসরু বলেন, ‘আমরা ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা দেখছি, কিছু শক্তি বাংলাদেশে জনগণের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করা।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগ বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST