1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

ময়মনসিংহে মহান বিজয় দিবসে বিজয় মেলা উদ্বোধন

  • প্রকাশ কাল সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়েছে

মকবুল হোসেন

১৬ডিসেম্বর, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আজ ১৬ ডিসেম্বর সোমবার বিজয় মেলা ২০২৪ আয়োজন করা হয়েছে। ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: আখতার আহমেদ।

উদ্বোধন পরবর্তী বিভাগীয় কমিশনার বিজয় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো: আজিজুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাঙালির শ্রেষ্ঠ অর্জন ৭১-এর স্বাধীনতা। ১৬ই ডিসেম্বরের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। বিজয়ের এই স্মৃতিকে আরো বেশি স্মরণীয় ও দীর্ঘস্থায়ী করতে এ মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ মেলার গুরুত্ব অনেকাংশে।

আঙিনা, আমরা পারি, রাংতা, অন্যান্য, বেহু, রকমারি ভালুকা, ব্রহ্মপুত্র শিল্প কুটিরসহ বিভিন্ন নামীয় প্রায় ৩৪টি স্টল এ মেলায় স্থান পায়। এ মেলার অধিকাংশ স্টলগুলো ব্যক্তি প্রতিষ্ঠান ও সমবায় সমিতির। নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী স্টলগুলোতে তারা প্রদর্শন করেন। ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যর ধারক ও বাহক হিসেবে কাজ করে সে ধরনের পণ্য, স্থানীয় পিঠাসহ নানান প্রকারের বাণিজ্যিক সামগ্রী স্টলগুলোতে দেখা যায়। বিজয়ের এই দিনটিতে জনসমাগমের মাধ্যমে এখানকার স্থানীয় লোকেরা বিজয়ের উল্লাসকে উপভোগ করছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST