1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ
শিরোনাম

হয়রানিমূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০২ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির
প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষক মোঃ আসাদুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে নিকলী উপজেলার জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমি দীর্ঘদিন জারুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। আমি গত প্রায় ১০ বছর এই স্কুলে চাকুরী করা কালীন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলনা।হঠাৎ একটি চক্র ও আমার স্কুলের স্হানীয় দুইজন সহকারী শিক্ষক ও শিক্ষিকা (স্বামী-স্ত্রী) ও নিকলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছিমা বেগম যৌথভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের চক আকতে থাকেন। সেই সাথে সঙ্গে নিয়েছেন স্থানীয় ৪/৫ অভিভাবক যারা অর্থের জন্যই সারাদিন দানাই ফানাই করে বেড়ায়। তারাই মুলত আমার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে এসব মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি ও মিডিয়াকে অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে আমার মানহানি করছে। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সেই সাথে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্তেরও দাবি জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST