1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন
শিরোনাম

দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা

  • প্রকাশ কাল রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৭৪ বার পড়েছে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটাররা। আগামী ২২ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগাররা। এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিরাজ-তাইজুল-নাহিদরা।

রোববার (১৭ নভেম্বর) অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এবারের সফরে তিন ফরম্যাটের পুর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে দুইটি টেস্ট ছাড়াও রয়েছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।1

এদিকে দলের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ।

উল্লেখ্য, সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তান সিরিজের ফলাফল ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারে কি না তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

/এমএইচআর

  1. ↩︎

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST