1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নান্দাইলে ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা
শিরোনাম

রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশ কাল বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । বুধবার ১৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:০০ টায় নগরীর সিটি হাট এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ইসহাক মন্ডল ও দর্শনপাড়া কলেজের ইংরেজির শিক্ষক শাহারুল ইসলাম বাহার। সূচনা বক্তব্য রাখেন কলেজের ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো: আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান।
এছাড়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারেফিন হাসনাত খানের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে হুমায়ূন কবির, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মামুন তালহা জোবায়ের এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মো: সারোয়ার জাহান আল ফাহাদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠনে গত বছরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST