1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক
শিরোনাম

রাজশাহী কলেজে ছাত্রদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৪২৮ বার পড়েছে

তন্ময় দেবনাথ রাজশাহী

দেশসেরা রাজশাহী কলেজে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টা থেকে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে ও একঝাক শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজের একাংশের পরিষ্কার করা হয়।

এসময় রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের পর পরিষ্কার-পরিচ্ছন্নবিহীন জরাজীর্ণ হয়ে পড়েছে কলেজটি। শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ নেই বরং তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ হয়েছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জঞ্জাল সব পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে। যার ফলে কলেজের আগের যে পরিবেশ সেটি ফিরিয়ে আনার জন্য আজকে থেকে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। কলেজের সুন্দর পরিবেশ রক্ষার্থে আশা করছি সাধারণ শিক্ষার্থীরা আমাদের এ কর্মসূচীতে সহযোগিতা করবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়মিত সপ্তাহে ৫ দিন অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ছাত্রদলের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। কারন এতে আমাদের সবুজ ক্যাম্পাস পুনরায় নিজস্ব প্রাণ ফিরে পাবে। এ ধরনের উদ্যোগ কলেজের প্রশাসনের কাজে সহযোগিতা করতে সকল শিক্ষার্থীকে উৎসাহিত করবে। সেই সাথে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারব এবং সকলের সহযোগিতায় যেকোনো ক্রান্তিলগ্নে আমরা একত্ব হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারব।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী কলেজের সমন্বয়ক জুবায়ের রশিদ, সামিউল ইসলাম, শিক্ষার্থী জারিফ হোসেন, রুহুল আমিন, জাহিদ হাসান, জুবায়েদ হাসান, নাজিম, মাসুম, আতিকুর, জনি, মুসা, উজ্জল সহ অন্যান্যরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST