1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ব্র্যাকের উদ্যোগে এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিভিশনের মিটিং তাড়াইলে পুলিশের অভিযানে ২৭ মামলার আসামিসহ গ্রেফতার-৪ লিবিয়ার ভুমধ্যসাগর উপকূলে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১,
শিরোনাম

মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল ) প্রতিনিধিঃ

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন,পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যে প্রকৌশলী এবং মধুপুর পৌরসভার আয়োজনে এবং পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, স্যানেটারী ইন্সপেক্টর বিলকিস বেগম প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST