1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত মরুভূমির আলোর প্রদীপ:শিশু-কিশোরদের চোখে কারবালা ভৈরবে অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে ডা. মিজানুর রহমান কবির রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান
শিরোনাম

মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১,

  • প্রকাশ কাল শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ বার পড়েছে

এমদাদুল হক

গাজীপুরের বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ চলাকালে দানের টাকায় জাল নোট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে গাছা থানা পুলিশ।

শুক্রবার, ১৯ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে মসজিদের মোয়াজ্জেন দানের টাকা সংগ্রহের সময় এক ব্যক্তি দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান রেখে বাকি ৮০০ টাকা ফেরত চান। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপস্থিত মুসল্লিদের নোট দুটি দেখানো হয়। পরে মুসল্লিরা নোট দুটি জাল বলে শনাক্ত করেন।

এ সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

পুলিশ জানায়, অভিযুক্তের সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করে আরও পাঁচটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সাতটি জাল নোটের মূল্য ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া তার কাছ থেকে নগদ ৪ হাজার ৬৯৫ টাকা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সাংবাদিক পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন দোকানদারের কাছে জাল টাকা চালানোর অভিযোগ রয়েছে। কয়েকজন দোকানদার দাবি করেছেন, তারা বিভিন্ন সময় তার কাছ থেকে জাল নোট পেয়েছেন বলে সন্দেহ করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মসজিদ কমিটি ও মুসল্লিদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত জাল নোট ও অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST