1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

পাহাড়ি-বাঙালি সংঘর্ষে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি

  • প্রকাশ কাল শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

পাহাড়ি-বাঙালি প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে সংঘর্ষের জেরে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। অবস্থান নিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে ‘পাহাড়ি ও বাঙালিদের’ মধ্যে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। সেখানে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১৪৪ দ্বারা নির্দেশনা দেন জেলা প্রশাসন। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ আছে। সকাল থেকেই জেলা শহরজুড়ে সাধারণ মানুষ ভয় আতংকে রয়েছে। সংঘর্ষ ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এছাড়া দোকানপাট ভাঙচুর ও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেলেও নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে আহত অন্তত ৫০ জনকে রাঙামাটি সদর হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

মাঠে সেনাবাহিনীর সক্রিয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাহাড়ি-বাঙালিদের দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাঙামাটি শহরের প্রধান প্রাণকেন্দ্র বনরূপা বাজার এলাকা। এছাড়াও জেলা শহরের হ্যাপির মোড়, বিজন স্মরণীসহ এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে গতকাল বৃহস্পতিবার বিকালে দোকানপাটে আগুন ও সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি শহরে শুক্রবার সকালে মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা। পরে মিছিল থেকে ‘ইটপাটকেল ছোঁড়া’কে কেন্দ্র করে সংঘর্ষ বাধে পাহাড়ি-বাঙালিদের মধ্যে।

রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপস্থিত প্রত্যক্ষদর্শী ও তথ্যমতে জানা যায়, সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ থামলেও লাঠিসোঁটা হাতে রাস্তায় দুই পক্ষের লোকজনকে দেখা গেছে। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবস্থান নিয়েছে সেনাবাহিনী। শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST