1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান
শিরোনাম
‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা

মিঠামইনের হাওরে মুরগী বিক্রেতাকে পিঠিয়ে হত্যা

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১০৩ বার পড়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ

মিঠামইনের গোপদীঘির দৌলতপুর হাওরের মাঘাপোড়া বিল এলাকায় রাতের আঁধারে ইটনার এক মুরগী ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিবাগত রাতে মিঠামইনের শরীফপুরের অদূরে এ হত্যার ঘটনাটি ঘটেছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এ হত্যায় নিহত সাগর মিয়া (২৪) এলংজুরী কবিলাপাড়ার মুরগীর খামার ব্যাবসায়ী সুখন মিয়ার ছেলে বলে জানা যায়। জানা যায় মিঠামইনের গোপদীঘি বাজারে সারাদিন মুরগী বিক্রি করে টাকা কালেকশন করতে কিছুটা রাত হয়ে যায়। তবুও মুরগী বিক্রির টাকা নিয়ে নিজস্ব নৌকা যোগে মিঠামইন উপজেলার গোপদীঘি বাজার থেকে নিজ বাড়ী ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়ন সদরের কাবিলা পাড়া গ্রামে রওনা দেয়।

প্রতিমধ্যে শরীফপুর গ্রামের অদূরে দৌলতপুর হাওর মোঘাপোড়া বিল এলাকায় আসা মাত্রই জলমহালের পাহাদার বলে নৌকা থামিয়ে এলোপাতাড়ি ৫ জনকেই পিটিতে থাকে। এ সময় মুরগী বিক্রির টাকা নিয়ে টানাহেচরার সময় আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায় সাগর। হত্যাকান্ডের ভয়ে পাহাদররা নিজেরা পালিয়ে যায়। এরপর বাকীরা পানিতে খোঁজে সাগরের মৃতদেহ উদ্ধার করে প্রথমে গোপদীঘির বেরীবাধে ও পরে মিঠামইন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গোপদীঘি শরীফপুর গ্রামের চোরাচারা ডাকাতের গোনা বিল ও মাঘাপোড়া বিলের দখলদার সিন্ডিকেট হাবিবুর রহমান বাবলু, শহীদ মিয়া, আব্দুল্লাহ, আলতু মিয়া,সিরাজ আলী, শহর আলী, দীন ইসলাম, আল আমিন গংরা এই হত্যা কান্ডের সংগে জড়িত বলে চাওর হয়েছে। অভিযোগ রয়েছে তারা পাহারার নামে রাতে চুরি ডাকাতি করে বেড়ায়।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করলে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব বলেন, মৃতদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরন করা হয়েছে। লিখিত অভিযোগ এখনো পাইনি। পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST