1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা- আসেনা কর্মস্থলে বেতন যায় ঘরে

  • প্রকাশ কাল বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাতিজা মো. শরীফ কামালের স্ত্রী দীর্ঘ একযুগ কর্মস্থলে না এসেও বেতনভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রেহেনা আক্তার চাচা শ্বশুর ও সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রভাব খাটিয়ে কর্মস্থলে না গিয়ে ঢাকায় বসবাস করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রেহেনা আক্তার কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের একজন স্বাস্থ্যকর্মী। মো. আব্দুল হামিদ রাষ্ট্রপতি হবার পর রেহেনা আক্তার বদলি হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি তার কর্মস্থল সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে যাননি। অথচ প্রতি মাসে চাকরির বিপরীতে তিনি বেতন-ভাতা ঠিকই গ্রহণ করছেন।

বৌলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খায়রুল ইসলাম ও পল্লী চিকিৎসক মাসুদ মিয়া বলেন, আমাদের এলাকায় স্বাস্থ্যসেবায় রেহেনা আক্তার নামে কোনো স্বাস্থ্যকর্মীকে কখনো পায়নি, এমনকি চিনিও না।

এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. সাইফুল ইসলাম দৈনিক তোলপাড়কে বলেন, সঠিক তথ্যটি এই মুহুর্তে আমার কাছে নেই। কারণ তিনি সরাসরি আমার কাছে রিপোর্ট করেন না। এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভালো বলতে পারবেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, আমি ২০২২ সালে এখানে যোগদান করেছি। আগে কি হয়েছে তা বলতে পারবো না। তবে একেবারেই যে আসে না বিষয়টি এমন নয়। তবে গত ১ আগস্ট থেকে তার সঙ্গে একেবারেই যোগাযোগ নেই। আমরা তাকে শোকজ করার প্রস্তুতি নিচ্ছি এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST