1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী এবং বাংলাদেশী রাষ্ট্রদূত’র বৈঠক কুলিয়ারচর কৃষি বিভাগে কংগ্রেস পার্টি অনুষ্ঠিত লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ (মেনাপ) এর বৈঠক গাজীপুরে চলন্ত বাসে ছাত্রীকে হয়রানি ও পিতাকে জখম তাড়াইলে ইসলামিক ফাউন্ডেশনেরজাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা পাকুন্দিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ইনু মিয়ার ১৭ বছরের প্রতিজ্ঞা পূরন করলো প্রতিমন্ত্রী

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে

  • প্রকাশ কাল শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪০৪ বার পড়েছে

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের নিজ বাড়িতে থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন। পরবর্তীতে ১৭ আগষ্ট শনিবার বিকালে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ১৬ আগস্ট শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST