1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩
শিরোনাম

বাজিতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬০৬ বার পড়েছে

মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক কাজল, ভাইস-চেয়ারম্যান মো. মাসুদ মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টার রাজধানীর সেগুনবাগিচায় রমনা ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলাম।
বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ শেষ তাদের অভিনন্দন জানান।
এ সময় তিনি বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। পরিষদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে যার যার দ্বায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অনেক। নিজেরা স্বচ্ছ থাকলে অন্যকে স্বচ্ছ রাখার নির্দেশ দিতে পারবেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক কাজল পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৬৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে কাসেদ মাস্টার পেয়েছেন ১৫ হাজার ৩৬২ ভোট। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪২ ভোট, তার নিকটতম প্রার্থী আরিফা হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট। ভাইস-চেয়ারম্যান দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST