1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকায় চিলমারীর মেয়ে নিলীমা রানী সুমনা কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণের সেন্ড প্রশিক্ষণ মদনে পানি বাড়ায় হারভেস্টার বন্ধ পাকা ধান নিয়ে বিপাকে কৃষক ফুলপুরের কংস নদীতে বৃদ্ধ নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আসরের সমাপ্তি তাড়াইলে মাদরাসা শিক্ষার্থী ছনিয়া’র মৃত্যুর ৪ মাস পর লাশ উত্তোলন নেত্রকোণার খালিয়াজুরী বজ্রপাতে ৩ জনের মৃত্যু নেত্রকোণায় ট্রাক ট্রাক্টর ট্যাংকলরী কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি চন্দন,সম্পাদক সাদ্দাম মদনে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার নান্দাইলে সন্তানের সামনে গণধর্ষণের শিকার মা
শিরোনাম

চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতে দুই সাংবাদিক লাঞ্চিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৯৯ বার পড়েছে

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ড আনতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভাইয়ের হাতে লাঞ্চিত হয়েছেন দুই সাংবাদিক। 

আজ মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

লাঞ্চিত সাংবাদিকরা হলেন, কালবেলা ও এশিয়ান টেলিভিশনের চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন ও দৈনিক দেশবাংলার পত্রিকার চৌহালী প্রতিনিধি আল ইমরান মনু। 

অভিযুক্ত ভিপি রবিউল চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই।

সাংবাদিক ইমরান হোসেন আপন জানান, আমরা দুজন উপজেলা নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক কার্ডের জন্য উপজেলা পরিষদে যাচ্ছিলাম। কুর্কি বেবিষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা বাবুল আক্তারের চাচাতো ভাই ভিপি রবিউল আমাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে কলার টেনে ধরে এবং ঘার ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়। আমার সাথে থাকা আল ইমরান মনুকেও মারতে উদ্যত হন রবিউল।

চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, দুই সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্তপূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা ভিপি রবিউলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।  

ছবি ক্যাপশন: সাংবাদিক ইমরান হোসেন আপনের উপর চড়াও হন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি রবিউল।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST