1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শিরোনাম
কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে জরিমানা পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ভাটারা ৩ জনকে কুপিয়ে আহত-ভাঙচুর লুটপাটের অভিযোগ 

বাজিতপুরে সোয়া কোটি টাকা ব্যায়ে আরসিসি রাস্তার উদ্বোধন

  • প্রকাশ কাল রবিবার, ১২ মে, ২০২৪
  • ২০৩ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৭৭০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ ১২ মে রবিবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের শিল্পপতি সানাউল্লাহ মিয়ার বাড়ি হতে বাজিতপুর উপজেলা পোস্ট অফিস পর্যন্ত ৭৭০ মিটার আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম. উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শওকত মিয়া, বাজিতপুর পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ পি.এস মোঃ রাসেল মিয়া, স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আর এ রাস্তাগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রাতু এন্টারপ্রাইজ ও মেসার্স হাজী কনস্ট্রাকশন ।
দীর্ঘদিন ধরে অবহেলিত এ রাস্তার নির্মাণ কাজ শেষ করায় এলাকাবাসী পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং জলাবদ্ধতা নিরসনে উক্ত এলাকায় একটি ড্রেন নির্মাণেরও দাবী জানান।

বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) অংশীদারিত্বে রাস্তাটি নির্মাণ কাজ আজ শেষ হয়েছে ।

পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ বলেন, পৌরসভার দড়িকান্দি এলাকাবাসীর বহুদিনের দাবী ছিল রাস্তাটি সংস্কার করা । ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে । যাতায়াতের দূর্ভোগ কমাতে বাজিতপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে টেকসই আরসিসি রাস্থা নির্মানের কাজ চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST