1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাত: জেলা পুলিশের প্রস্তুতি কালের কণ্ঠের সেরা রিপোর্টারের সম্মাননায় ‘ফল উৎসব’ মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত
শিরোনাম

ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৭৩ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন(৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 

নিহত হাজেরা খাতুন উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার হাছেন আলীর  মেয়ে। 

মঙ্গলবার (৭ মে)সকালে উপজেলার কাচিনা পাগলা বাড়ী এলাকায় ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজেরা ও তার স্বামী সোহেলের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ ও ঝগড়া চলছিলো। কিছু দিন পূর্বে পারিবারিক কলহের কারণে বাবার বাড়ীতে চলে যায়। পরে আবার শাশুড়ী -ননদ  তাকে বাড়ীতে ফিরিয়ে আনে। আজ সকালে নিহতের দেবর গাছ কাটতে গিয়ে ধানক্ষেতে হাজেরা খাতুনের  মরদেহ দেখতে পান।

নিহতের পরিবারের দাবী স্বামী সোহেল দাঁড়ালো কোনো অস্ত্র দিয়ে হাজেরার গলাকেটে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় এবং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।  খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

 ভালুকা মডেল থানার ইনচার্জ  (ওসি) শাহ কামাল আকন্দ জানান,  নিহতের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল পলাতক রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST