1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাত: জেলা পুলিশের প্রস্তুতি কালের কণ্ঠের সেরা রিপোর্টারের সম্মাননায় ‘ফল উৎসব’ মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত
শিরোনাম

কালের কণ্ঠের সেরা রিপোর্টারের সম্মাননায় ‘ফল উৎসব’

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২১ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা ‘দৈনিক কালের কণ্ঠ’ প্রতিনিধি আলম ফরাজী ‘দৈনিক কালের কণ্ঠে’ সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন। শনিবার কালের কণ্ঠ পত্রিকার কার্যালয়ে সম্মাননা তুলে দেওয়া হয়।
তার সম্মাননায় ফল উৎসবের আয়োজন করে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন। ২৩ মে সোমবার বিকেলে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোষপালা আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ এনামুল হক। অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, পাঁচানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, নিভিয়াঘাটা মাদরাসার সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুল আমীন, সেনাবাহিনীর অডিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জীবন, সাংবাদিক রমেশ কুমার পার্থ, একে রমিজ উদ্দিন আহম্মেদ, আতাউর রহমান বাচ্চুসহ সাংবাদিক, শিক্ষক ও সূধিজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপন।
সাংবাদিক এনামুল হক বাবুল তার বক্তব্যে বলেন, ‘এ সম্মাননা শুধু আলম ফরাজীকে নয় সকল সাংবাদিকই সম্মানিত হয়েছেন। আগামীতে আরো বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠান শেষে কালের কণ্ঠের ময়মনসিংহ জেলার সেরা রিপোর্টার হিসেবে পুরস্কারপ্রাপ্ত আলম ফরাজীর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
পরে উপস্থিত সকলকে দেশীয় বিভিন্ন ধরনের ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST