1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না
শিরোনাম

শেষ বেলার দেখা

  • প্রকাশ কাল সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৮৪ বার পড়েছে

অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম

আবার হবে তো দেখা
এখন তবে বিদায়
একটু স্মৃতি তুলে রেখো
সোনা রোদের গায়।

জল কণা সম পরিমান
বৃষ্টির ভালোবাসা দিও
সব চলে যায় যাকনা
বুকে টেনে নিও।

পড়ে কি তোমার মনে
হারানো সব মধুরতা
চাইলেও যায় না ভুলা
পুরানো দিনের কথা।

কোটি কোটি মানুষ আছে
তাদের ভীড়ে নাই
তোমার কায়া তোমার ছায়া
কোথায় গেলে পাই।

জোছনা রাতে ফুল হাতে
মন করে আনচান
প্রজাপতি দেয় যে ফাঁকি
শূন্য করে বাগান।

এক পায়ে দাঁড়িয়ে থাকি
চাঁদের মতো একা
হয় তো বা আবার হবে
শেষ বেলার দেখা।।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST