1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুকে ফুলেল শুভেচ্ছা পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের গাছে বজ্রপাতে ৭ শিক্ষার্থী আহত নান্দাইলে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিএনপি ও এলাকাবাসীর মানববন্ধন দক্ষিন গফরগাঁওয়ে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মাদক কারবারিদের সঙ্গে পুলিশের ‘দহরম-মহরম’ ! অভিযানের আগেই উধাও মহালয়ার আগমনী: উৎসবের আনন্দে বহুরঙা বাংলাদেশ বাজার সিন্ডিকেটের কারসাজি: কৃত্রিম সংকটে ওড়ছে নিত্যপণ্যের দাম, জিম্মি সাধারণ ক্রেতা রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন
শিরোনাম

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার পড়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের আরও ধৈর্যশীল হয়ে রোগীদের চিকিৎসা প্রদানের আহ্বান জানানো হয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায়। সভায় উল্লেখ করা হয় অতিরিক্ত তাপমাত্রা ও তাপপ্রবাহের কারণে আশঙ্কাজনক হারে হিটস্ট্রোক রোগীর সংখ্যা বাড়ছে। তাই এ সময়ে চিকিৎসকদের আরো আন্তরিক ও ধৈর্যশীল হয়ে চিকিৎসা প্রদানের অনুরোধ জানানো হয়।

আজ ২৩ এপ্রিল মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তারা এমন মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এছাড়াও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের পক্ষে বক্তব্য রাখেন
ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ,
ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক,
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক,
ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতা ও তৎপরতায় ময়মনসিংহের জনগণ যানজটহীন একটি ঈদ পালন করতে পেরেছেন। এ সময় তিনি যানজট ও ফুটপাত দখলমুক্ত কার্যক্রম চলমান রাখার অনুরোধ জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুরের জেলা প্রশাসকবৃন্দ, সকল দপ্তর প্রধানগণ, সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়া ও গণমাধ্যমের কর্মীগণ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST