1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
হোসেনপুর উপজেলা প্রশাসন দপ্তরে কর্মকর্তাদের খেয়াল খুশিমত অফিস চলে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত রমজানের বরকতে কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলস ইফতার ও দোয়া মাহফিল

বাজিতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলে এলাহী আর নেই

  • প্রকাশ কাল রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পড়েছে


মোহাম্মদ খলিলুর রহমান:-
কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সাবেক জেলা প্রতিনিধি ফজলে এলাহী মোঃ গোলাম কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
গতকাল (২০ এপ্রিল) শনিবার দুপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
আসরের নামাজের পর বাজিতপুর কলেজ মাঠে প্রথম এবং মাগরিব নামাজের পর কিশোরগঞ্জ সদরের বিন্নগাঁও স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা জন্মস্থান করমূলি গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফজলে এলাহী মো. গোলাম কাদের একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন মাস্টারের বড় ছেলে। তিনি বাজিতপুরের ঐতিহাসিক বিদ্যাপীঠ পরাগ মেলা কল্লোল কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ।

তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত শিক্ষা অনুরাগী হাজারো মানুষ গড়ার কারিগর। তিনি বাজিতপুর জেলা চাই আন্দোলনের অন্যতম জৈষ্ঠ্য উপদেষ্টার পাশাপাশি ছিলেন বাজিতপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ।
ফজলে এলাহী মো. গোলাম কাদেরের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST