1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা
শিরোনাম

লিবিয়াতে পালিত হলোঐতিহাসিক মুজিবনগর দিবস

  • প্রকাশ কাল বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৩৭৪ বার পড়েছে

ওয়াসিম কামাল

যথাযথ মর্যাদায় বাংলাদেশ দূতাবাস, লিবিয়াতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দূতাবাসের হলরুমে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সভাপতিত্বে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একইসাথে তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন জাতীয় চার নেতাকে। মান্যবর রাষ্ট্রদূত মুজিবনগর সরকার গঠনের বিস্তারিত প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশের মহান স্বধীনতা অর্জনের পিছনে ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের অবদান ছিল অনন্য এবং মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতার পথ প্রসারিত হয়। মান্যবর রাষ্ট্রদূত ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানো মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST