1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

কিশোরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব ও তার সহযোগী বিপুল অস্ত্র সহ আটক

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৭ বার পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব ও তার সহযোগী বিপুল পরিমান দেশীয় মারাত্নক অস্ত্র সহ আটক।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করিবার উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলার এজাহার নামীয় পলাতক আসামী তাকবীর উদ্দিন রকিব(৩১) কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন হারুয়া ক্লাসিক গল্লি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বেআইনীভাবে দেশীয় মারাত্নক অস্ত্র শস্ত্র মজুত করে রেখে হোসেনপুর থানাধীন নান্দানিয়া এলাকায় পালিয়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪/০১/২০২৪খ্রি. রাত ৩:১০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন নান্দানিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব(৩১), পিতা-মৃত আবু তাহের@মাইক তাহের, সাং-হারুয়া(মানিক ফকিরের গলি), থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। অতঃপর তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার দেওয়া তথ্য মতে তাকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কিশোরগঞ্জ পৌরসভার ০৫নং ওয়ার্ডের হারুয়া ক্লাসিক গলিস্থ আসামী তাজবীর রায়হান বিপ্লব(২৪) এর বাড়িতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে অদ্য ভোর ৫:০০ ঘটিকায় দেশীয় তৈরী ১। ০৮(আট)টি ধারালো রামদা, ২। ০১(এক)টি চাপাতি, ৩। চাইনিজ কুড়াল-০২টি ও ০১টি লোহার চেইন উদ্ধার সহ অপর আসামী তাজবির রায়হান বিপ্লব(২৪), পিতা-মোঃ ইলিয়াস মিয়া, সাং-ক্লাসিক গল্লি, হারুয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করিবার উদ্দেশ্যে উদ্ধারকৃত মারাত্নক দেশীয় অস্ত্র দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে তাহাদের হেফাজতে রাখিয়া আসিতেছিল। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST