1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক
শিরোনাম

অঞ্জু রায় স্মৃতি পরিষদের উদ্যোগে প্রাইমারী স্কুলে মিড-ডে মিল

  • প্রকাশ কাল রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার পড়েছে

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের শাল্লা উপজেলার প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অঞ্জু রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সকল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিল প্রদান করা হয়। রবিবার ২১জানুয়ারী অঞ্জু রায় স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা
ও শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের ব্যাক্তিগত অর্থায়নে ওই বিদ্যালয়ের ১শ’ ৮২জন শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করেন।
জানা যায়, শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের ১ম স্ত্রী অঞ্জু রায় (সহকারী শিক্ষক) গত ২০১৫সালের ২২জানুয়ারী সন্তান জন্ম
দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই তাপস কুমার রায় স্ত্রী’র স্মৃতি স্মরণে নিজ কর্মস্থলের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবছর একার্যক্রম পরিচালনা করে আসছেন।
আরো জানা যায়, প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড-ডে মিলে আজকের আয়োজনে উপস্থিত সকলের মধ্যে এক প্লেইট ভুনা খিচুরী, একটি ডিম ও
একটি করে বেগুন ভাজি পরিবেশন করা হয়। এসময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউ.আর.সি ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, কলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কান্তি রায়, উজান যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতবরণ তালুকদার, নোয়াপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃষিকেশ তালুকদার সুজন, ইউপি সদস্য গনেন্দ্র চন্দ্র দাস, এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST