1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে ইমামদের ভাতার নামে এনআইডি সংগ্রহ, জালিয়াতির শঙ্কা দক্ষিণ গফরগাঁও আন্দোলনে জড়িত বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে মামলা কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি
শিরোনাম

হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এ্যান্ড কলেজ অবশেষে এডহক নিয়োগ পেলেন ৫০ শিক্ষক- কর্মচারী

  • প্রকাশ কাল শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৬৪২ বার পড়েছে

মো: সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

অবশেষে এডহক নিয়োগ পেলেন কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এ্যান্ড কলেজের ৫০ জন শিক্ষক ও কর্মচারী। এদের মধ্যে ৪২ জন শিক্ষক ও ৮ জন কর্মচারী।

সরকারিকরণের পাঁচ বছরের বেশি সময় পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ গত ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ আগস্ট সরকারি করা হয়। 

জানা যায়,প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে। 

আরও জানা যায়, আদেশ জারির তারিখ থেকে এডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল বলে গণ্য হবে। এছাড়া আত্তীকৃতরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে। এডহক নিয়োগপ্রাপ্তদের সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রচলিত রীতি অনুযায়ী এসব শিক্ষক-কর্মচারীর চাকরি নিয়মিত ও স্থায়ীকরণ করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, এডহক নিয়োগের চিঠি পাওয়ার পরই এ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, এমপি জাকিয়া নূর লিপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST