1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
টেন্ডার ছাড়াই কিশোরগঞ্জের যশোদল সাব-স্টেশনে পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের অভিযোগ কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম
শিরোনাম

টাঙ্গাইল স্টেডিয়ামে এ্যাথলেটিক্স প্রশিক্ষণ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯১ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হলো মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প। সোমবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্ন কর্মকর্তা এবং জেলার সাবেক এ্যাথলেটরা।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস। ১ জানুয়ারি প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়েছিলো ৭৫ জন খেলোয়াড়। চূড়ান্তভাবে ৩৫ জন খেলোয়াড় নির্বাচন করে প্রশিক্ষণের আওতায় আনা হয়। খেলোয়াড়দের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন টাঙ্গাইল জেলা এ্যাথলেটিক্স কোচ আনিছুর রহমান আলো এবং বিপ্লাব কুমার দাস। এই প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে রয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। তিনি জানান,  ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতিটি জেলায় এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সরঞ্জাম স্টার্টিং ব্লক, বর্শা, গোলক এবং ডিসকাস প্রাদান করা হয়েছে। একইসাথে প্রথমবারেরমতো বাধ্যতামূলক এ্যাথলেটিক্স প্রশিক্ষণের নির্দেশনাও দেয়া হয়েছে। তার ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় তৃণমূলের প্রতিভাবান এ্যাথলেটদের খুঁজে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এই প্রশিক্ষণ খেলোয়াড়দের মেধা বিকাশে ভূমিকা রাখবে। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST