1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মূল্য নির্ধারণের অধিকার কার হাতে? অন্যের চোখে অসুন্দর, নিজের সত্তায় অনন্য রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা এড়াতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের পথসভা রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার
শিরোনাম

প্রবাসী হানিফের বাড়িতে চলছে শোকের মাতম

  • প্রকাশ কাল বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০২ বার পড়েছে

আবু হানিফ :

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের পোর্টসন এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত নির্মাণ শ্রমিক হানিফের (৩৮) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইসরাইল ভূঁইয়ার পুত্র। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মালয়েশিয়ার সময় রাত ৮টায় এ দূর্ঘটনায় নিহত হন তিনি। হানিফের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তার স্বজনদের।
পাকুন্দিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হানিফ মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ছোট বেলায় পিতা-মাতাকে হারিয়ে ফুফুর বাড়িতেই বড় হন। পরিবারের অভাব-অনটনের কারণে হানিফ মিয়া পড়ালেখা করতে পারেনি। সংসার ভালভাবে না চলাতে পারায় প্রায় ১২ বছর আগে ভাগ্য পরিবতর্নের আশায় আত্মীয়-স্বজনদের  কাছ থেকে ধারকর্জ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানের একটি কন্সট্রাকশন কোম্পানীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় কাজ করার সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নির্মাণাধীন দেয়াল ধসে চাপা পড়ায় তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর সাথে থাকা দুইজন সহকর্মী গুরুতর আহত হন। পরে মালয়েশিয়ায় ওই এলাকায় বসবাসরত সোহেল নামে তাঁদের এক আত্মীয় মুঠোফোনে হানিফের মৃত্যুর খরবটি তাঁর পরিবারকে জানায়।
এতে নিহত হানিফের স্ত্রী শিখা আক্তার, কন্যা পপি ও ছেলে সিয়াম কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে আশেপাশের লোকজনসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এসময় নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান তারা।
এ ব্যাপারে পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, আমি ঘটনাটি শুনেছি। মালয়েশিয়ায় নিহত হানিফের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করবো।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST