1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই
শিরোনাম

জাঙ্গালিয়া ইউনিয়ন জীবত ব্যাক্তি কে মূত দেখিয়ে জমি আত্মসাৎ

  • প্রকাশ কাল বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

আবু হানিফ পাকুন্দিয়া :

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৩নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. মহিবুর রহমান( রুবেল) বিরুদ্ধে ওয়ারিশ সনদ দেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩নম্বর ওয়ার্ডের কাজীরহাটি গ্রামের বাসন্দী মূত আমীর উদ্দিন স্ত্রী । তার ৪টি ছেলে। তিনটি মেয়ে রয়েছে তার মধ্যে কাজী মাইন উদ্দীন দুলাল তার বড় ছেলে বর্তমানে” মা” মোছাঃ ফিরোজা আক্তার কে মূত দেখিয়ে ওয়ারিশান সনদের আবেদন করে শুধু তাই নয় তার তিন বোন কে ওয়ারিশান সনদে বাদ দিয়ে আবেদন করে বোন হল ১,পারভীন ২,রওশনা খাতুন, ৩,আকলিমা তিন বোন বাদী হয়ে কিশোর গন্জ জেলার প্রশাসক বরাবর আবদেন করেন ।
সম্প্রতি পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে তাদের ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। সনদের জন্য তারা স্থানীয় মেম্বার মোঃ মহিবুর রহমান শরণাপন্ন হন। পারভীন আক্তার মাকে মৃত ও বোনের নাম গোপন রেখে ওয়ারিশ সনদ ইস্যু করেন মেম্বার। এ সনদ ইস্যু করতে মোটা অংকের অর্থেরও লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। গত ২৯ অক্টোবর ২০২৩ আগস্ট এ সনদ ইস্যু করা হয়।
রওশনা আক্তার বলেন, আমাদের পৈত্রিক জমির কিছু অংশ বিক্রি করতে ওয়ারিশ সনদের দরকার হয়। আমরা জানতে পারি মা কে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ করে নেন। তবে বড় ভাইয়ের বিষয়টি কেন গোপন করেছেন জিজ্ঞাসা করলে এ বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। বতমানে মোঃ মহিবুর রহমান রুবেল টাকায় বিনিময় ওয়ারিশ সনদ প্রদান করেন।
ইউপি সদস্য মো মহিবুর রহমান( রুবেল) , সরল বিশ্বাসে ওয়ারিশ সনদ তৈরি করে দিয়েছি। তবে এ বিষয়ে কোন টাকা পয়সা নেইনি।
ইউপি চেয়ারম্যান বুলবুল বলেন, ওয়ারিশ সনদ যাচাই-বাছাইয়ের দ্বায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারদের। সে অনুযায়ী ওয়ারিশ সনদ সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার যাচাই-বাছাই করে আনেন, আমি শুধু স্বাক্ষর করে দেই। কিন্তু মেম্বার যে কাজ করছে তা মোটেও ঠিক করেননি।
ইউএনও মোঃ আজগর হোসেন বলেন, এটা বড় ধরনের অন্যায়। অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা প্রমাণ হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST