1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা: সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি অপপ্রচারের লক্ষ্য অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়া? উন্নয়ন ও জনসেবার বাস্তব চিত্র সামনে আনার দাবি বর্ষায় সরে গেছে ব্রিজের মাটি, কৃষকদের দুর্ভোগ কিশোরগঞ্জে সাফ কাওলা দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগ দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ, মুছা হুজুরের যাবজ্জীবন কেন্দুয়া ইউনিয়নে ঝিনাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ-নদীভাঙনের আশঙ্কায় কৃষকরা মূল্য নির্ধারণের অধিকার কার হাতে? অন্যের চোখে অসুন্দর, নিজের সত্তায় অনন্য রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা এড়াতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের পথসভা রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম

গাজীপুরে ভাওয়াল কলেজে বৃক্ষপ্রেমীর মাঝে ফুল ও সবজির বীজ চারা বিতরণ

  • প্রকাশ কাল শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : সবুজায়নে উদ্বুদ্ধ করতে গাজীপুরে ভাওয়াল কলেজে শতাধিক বৃক্ষপ্রেমীর মাঝে ফুল ও সবজির বীজ চারা বিতরণ করা হয়েছে।

‘দেশ বিদেশের শখের বাগান’ ফেসবুক গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের একাডেমি কাম পরীক্ষা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন লন্ডন প্রবাসী লিটন হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার।

উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আখতার জাহান শাম্মীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর বি. এম. আব্দুল হান্নান, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ আখতারুজ্জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিরীন সুলতানা আখতার, বাংলাদেশ গ্রীন গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম হায়দার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দেশ বিদেশে শখের বাগান গ্রুপের এডমিন ঢাকার ছাদ বাগানী মরিয়ম বেগম। কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রহন্থারিক মোঃ কাওছার আলম ছিদ্দিকী, গীতা পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গৌরী দাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্টোর কিপার মোঃ জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমানে দেশে নগরায়নের ফলে দিন দিন সবুজ-শ্যামল পরিবেশ হারিয়ে যাচ্ছে। এ অভাব পূরণে ১৯৮০ সালের দিকে সর্বপ্রথম ঢাকায় ছাদবাগানের কার্যক্রম শুরু হয়। যা বর্তমানে দেশের সব শহরে ছড়িয়ে পড়েছে। দেশে সবুজ-শ্যামল পরিবেশ ফিরিয়ে আনতে ছাদবাগানে আরো মনোযোগী হতে হবে।

গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ। গাছের মধ্যে ছিলো মিয়াজাকি আমের চারা ও ১৫ প্রজাতির সবজি ও ফুলের বীজ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST