1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

তাড়াইলে পুলিশের গাড়ীতে বিস্ফোরক মামলায় গ্রেফতার -৫

  • প্রকাশ কাল রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার পড়েছে


হুমায়ুন রশিদ জুয়েল :

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশের গাড়ী লক্ষ করে বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটানোর অভিযোগে উপজেলা বিএনপির তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের প্রচার সম্পাদক আবু তাহের (৪৪), একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোসলেম উদ্দিন (৫২), পংপাচিহা গ্রামের আবদুস সাত্তার (৫৩), বোরগাঁও গ্রামের আনিছুর রহমান (৫০) ও লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়াকে (৩০) শনিবার (২৮ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

তাড়াইল থানা সূত্রে জানা যায়, রবিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে শনিবার দিবাগত রাতে
ককটেল, বিস্ফোরক দ্রব্য নিয়ে দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মৃত গণি ভুঁইয়ার বাড়ি সামনের পাকা রাস্তায় জড়ো হচ্ছিল ৩০/৩৫ জন ব্যক্তি। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ রাত ১টা ৫০ মিনিটে
ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই সুচতুর আসামীগণ পুলিশের গাড়ি লক্ষ করে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়। 
গ্রেফতারকৃত ৫জন আসামীকে The Explosive Substances Act, ১৯০৮ (সংশোধনী-২০০২) আইনের ৩/৪ ধারা তৎসহ পেনাল কোড ১৪৩/১৮৬/৩৫৩/৩৪ ধারায় তাড়াইল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং ১০। 

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ অফিসার মনসুর আলী আরিফ বলেন, গ্রেফতারের জন্য আরো ৩০/৩৫ জন আসামিদের উপজেলার সবজায়গায় খোঁজাখুজি চলছে। গ্রেফতারকৃত ৫ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST