1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দক্ষিণ গফরগাঁও আন্দোলনে জড়িত বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে মামলা কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গফরগাঁও স্বাস্থ্য বিভাগে বদলি নেই ২৬ বছরেও মদনে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস নির্মল পুরজা: অসম্ভবকে জয় করা এক গুর্খা যোদ্ধার মহাকাব্য তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত রাজারহাটে লাইসেন্সহীন মাংসের দোকানে মোবাইল কোর্ট সাংবাদিক ও কিশোরগঞ্জ ট্যুর এন্ড ট্রাভেলসের পরিচালক মোঃ সুমন মিয়ার জন্মদিন আজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি তাড়াইলে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
শিরোনাম

ভৈরবে দুর্ঘটনারোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মতবিনিময় সভা

  • প্রকাশ কাল রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২১৮ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি-এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষ্যে ভৈরবে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার ১ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম‍্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

উদ্বোধন শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকও কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় সড়ক দুর্ঘটনারোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনসহ জাতীয় সড়ক নিরাপত্তা কমিটি সারাদেশের মতো ভৈরবে দুর্ঘটনারোধ এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে সারা বছর নানামূখী পদক্ষেপ এবং সচেতনতামূলক কর্মসূচী পালন করে আসলেও, এ ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না।

আর অগ্রগতি না হওয়ার পেছনে অন্তরায় হিসেবে কাজ করছে জনসাধারণসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেনতার অভাব। এই দুই শ্রেণির মাঝে যতদিন না সচেতনতার সৃষ্টি না হবে, ততদিন এই সভা-সেমিনার কোনো কাজে আসবে না। এ সময় বক্তারা উপস্থিত জনসাধারণ ও পরিবহণ সংশ্লিষ্টদের সড়ক নিরাপত্তায় অধিক সচেতন হওয়ার প্রতি আহ্বান জানান।

ওই মতবিনিময় সভায় পরিবহণ মালিক-শ্রমিক-চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST