1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

তাড়াইলে যুব মজলিসের কমিটি গঠন জাকির আহ্বায়ক, হাসান সদস্য সচিব

  • প্রকাশ কাল রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়েছে

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জর তাড়াইলে ইসালামী যুব মজলিসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। (২৩ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় হাফেয ক্বারী জাকির হোসাইনকে আহ্বায়ক ও মুফতি হাসান আহমাদকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন ইসালামী যুব মজলিসের জেলা শাখার আহ্বায়ক মাওলানা অলীউর রহমান।

এ উপলক্ষে তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক শামীম আহমাদ ও ইসালামী যুব মজলিসের জেলা শাখার সদস্য সচিব হাফেয মাওলানা আকরাম খন্দকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তফা, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, তাড়াইল উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেয ক্বারী জাকির হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, তালজাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আবুল কাশেম, দিগদাইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেয মো. আনোয়ার হোসেন, দামিহা ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক হাফেয ক্বারী মিজানুর রহমান প্রমুখ।

ইসালামী যুব মজলিসের নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা রিফাত আহমাদ, আরিফুল ইসলাম, ইয়াসীন আরাফাত, মো. আল মামুন ভূঁইয়া, সৈয়দ মিয়া, মো. আল আমিন, মো. খালেদ সাইফুল্লাহ্ সোহাগ, মো. মামুন, মো. এমদাদ, আবু বক্কর সিদ্দিক ও মো. রুহুল আমীন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST