1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন একজনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট, তদন্তের দাবি ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিরোনাম

ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পড়েছে

মোঃ মিজানুর রহমান রিপন ঃ
ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ ১৫ আগষ্ট ২০২৩ কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরডি’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ডিএসও’র নির্বাহী পরিচালক শারমিন আক্তার জুই, সাপ্তাহিক শুরূকের নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বেলা ১১টায় ওয়েপ কার্যালয়, ছালেহা ম্যানসন, কলেজ রোড, হারুয়া, কিশোরগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় ও আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবির সভাপতিতৃে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ বাছির উদ্দিন বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রাশিদ, ডিএসও’র নির্বাহী পরিচালক শারমিন আক্তার জুই, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান রাজীব ও ওয়েপ’র পরিচালক মোঃ তারা মিয়া প্রমুখ। তাছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম। পরিশেষে আলোচনা সভায় অংশগ্রহণ করা সবাইকে বঙ্গবন্ধুর বই উপহার হিসেবে প্রদান করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST