1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশপ্রেমীক – সোহেল আহমেদ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৫৫ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধা ৭ টায় বিএমইউজে ভৈরব উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এম এ হালিম এর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমি এর জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু’ র পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্ংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগতের সম্পাদক প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ,।
এ সময় আরো উপস্থিত ছিলেন
বিএমইউজে ভৈরব উপজেলার শাখার উপদেষ্টা মোঃ মিজানুর রহমান ( জার্মান প্রবাসী), ভৈরব উপজেলা তাতী লীগের সাধরণ সম্পাদক মোঃ ফয়জুল কবীর,ভৈরব ৭ নং ওয়ার্ড় আওয়ামী লীগ নেতা মোঃ মোবারক হোসেন, কমিটির অন্যান সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি ও দৈনিক গণ মানুষের আওয়াজ এর প্রতিনিধি এম আর ওয়াসিম , ভৈরব উপজেলা তাতীলীগের সভাপতি অধ্যাপক এনায়েত আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরী,পাঠাগার সম্পাদক ডেলটা টাইমের ভৈরব প্রতিনিধি নাঈম মিযা,প্রচার সম্পাদক ও দৈনিক স্বাধিন বাংলার ভৈরব উপজেলা প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া,সাপ্তাহিক সত্যের দিগন্তের প্রতিনিধি মোঃ আঃ মতিন,পাক্ষিক অপরাধ জগতের প্রতিনিধি মোঃ শওকত আলী মাষ্টার,মানবাধিকার কর্মী আক্তার হোহেন ও অন্যান্য মিডিয়া কর্মীগণ।
প্রধান অতিথি সোহেল আহমেদ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে আমাদের অনেক শিক্ষনীয় আছে,তার মধ্যে ছিল প্রকৃত দেশ প্রেম।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST