1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন
শিরোনাম

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২

  • প্রকাশ কাল বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পড়েছে

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঝাঁপ দিয়ে আব্দুল রহমান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা অপর দুই বন্ধু ফাহিম ও জিহাদ নিখোঁজ রয়েছে।

আজ বুধবার (২ আগস্ট) সকালে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ এলাকার গুচ্ছগ্রামে রেল লাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তারা এক সাথে ঢাকায় ঘুরতে গিয়েছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে তারা উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় বেড়াতে যান। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায় যে তারা ঢাকার কমলাপুর রেলস্টেশনে আছে।

পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা রাতে রাজশাহীগামী কোনো এক ট্রেনে ওঠে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজ পাড় হয়ে নিজ বাড়ির কাছে আসে। তখন আব্দুর রহমান চলন্ত ট্রেন হতে নামতে নামতে ঝাঁপ দিয়ে মারা যান। তবে তাৎক্ষণিক বাকি দু’জনের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিচালক এসআই রূপ সাহা জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দিয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST