1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ খালি চেয়ারটার নাম বাবা এই সরকার জনগণের সরকার, বিনা ভোটের সরকার নয়— এমপি জালাল উদ্দিন মসজিদে দানের টাকায় জাল নোট, সাংবাদিক পরিচয়ে ধামাচাপার চেষ্টা; আটক ১, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত মরুভূমির আলোর প্রদীপ:শিশু-কিশোরদের চোখে কারবালা ভৈরবে অর্থাভাবে চিকিৎসা না পাওয়া অসহায় রোগীর পাশে ডা. মিজানুর রহমান কবির রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিরোনাম

বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন

  • প্রকাশ কাল সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৫৬ বার পড়েছে

সারোয়ার জাহান

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান এর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার(২৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রহস্য উদঘাটনের দাবীতে “আমরা যশোদলবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা: দীন মোহাম্মদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আশফাকুল ইসলাম নাটু,যশোদল ইউপি চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন,এডভোকেট বাচ্চু,আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হেলাল,বাদল রহমানের ছেলে আসিফুর রহমান শাহিল,বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান খান মিলন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্নারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য,গত ৯ জুলাই সকাল ৮ ঘটিকায় জেলা শহরের কানিকাটা ব্যাপারি বাড়ি মসজিদ সংলগ্ন পুকুর থেকে বাদল রহমানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।পরদিন সোমবার (১০ জুলাই) বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

এ ঘটনা এখনও কেউ আটক না হওয়ায় মানুষের মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে শহর বাসীর হতাশা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বাদল রহমানের মোবাইলে কারা কারা কোন ধরণের কথোপকথন করেছিল এবং ব্যাংক হিসাবের সাথে কোন গরমিল রয়েছে কি না ঠিকাদারী লেনদেন বা ব্যাক্তিগত কোন লেনদেনের কোন কারণ জড়িয়ে আছে কি না তা প্রশাসন কতিয়ে দেখা এমনকি তার নিকটতম প্রতিবেশীর কোন তথ্য এখনও মানুষ জানতে না পারায় হতাশা রয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশ নেয়া সকলের দাবি এ ঘটনার সুস্পষ্টভাবে বিষয় গুলো পরিস্কার করে মানুষের মাঝে প্রকাশ করার দাবী তুলেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST