1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন
শিরোনাম

হোসেনপুরে জোড়া খুনের ঘটনায় ০৭ জনের নামে মামলা: গ্রেফতার-০২

  • প্রকাশ কাল শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছ লাগানো ও কাটা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সহোদর ভাই বোন খুনের ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ ০৭ জনের নামে হোসেনপুর থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার (১৪ জুলাই)রাতে থানায় উপস্থিত হয়ে নিহতদের পিতা মোঃ সামছুদ্দিন মামলাটি দায়ের করেন। মামলার পর পরই প্রধান আসামির স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের সঙ্গে তার ছোটভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার নিজ বাড়ির সীমানায় গাছের চারা রোপণ ও কাটার জের ধরে গত বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের পরিবারের সঙ্গে কাদিরের পরিবারের সদস্যেদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে কুড়ালের কোপে ঘটনাস্থলেই আলমগীর নিহত হয়। এ সময় গুরুতর আহত নাদিরা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। অন্য আহতরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৪৮), দুই ছেলে হুমায়ুন কবীর (২৬) ও সালমান (১৮)।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি জানান, নিহতদের পিতা মোঃ সামছুদ্দিন বাদী হয়ে আব্দুল কাদিরকে প্রধান আসামি করে ০৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামি আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক থাকায় তাদের গ্রেফতারেও সচেষ্ট রয়েছে পুলিশ।
ছবি সংযুক্ত: নিহত আলমগীর ও নাদিরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST