1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা বিশ্ববাজারে বাংলাদেশের আমের নতুন অর্থনৈতিক বিপ্লব
 সংবাদপত্র আর সাংবাদিকতা শেকলে বন্দি: ইঞ্জিনিয়ার মু. মহিউদ্দিন বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে বারৈচা ঢাকা-সিলেট মহাসড়কের বর্জ্য পরিচ্ছন্ন অপসারণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় বৈশ্বিক সহায়তা রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক সেবির ৬ মাসের জেল-জরিমানা মাদকের আগ্রাসনে বিপন্ন পরিবার ও সমাজ: রুখে দাঁড়ানোর এখনই সময়
শিরোনাম

ভালুকায় পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৬৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি ঃময়মনসিংহের ভালুকায় ফুটবল খেলা শেষে হাত পা পরিষ্কার করতে গিয়ে পরিত্যাক্ত পুকুরে ডুবে আরাফাত হোসেন (১৫) নামে এক ৮ ম শ্রেণির মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের লোকজন পুকুরে জাল ফেলে নিহতের লাশটি উদ্ধার করে। নিহত আরাফাত হোসেন উপজেলার পাড়াগাঁও পাচপাই গ্রামের বুলবুল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার পাড়াগাঁও শিরিরচালা রহমানিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন বন্ধুদের নিয়ে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সকলেই বাড়ি চলে গেলে আরাফাত হোসেন একা পরিত্যাক্ত পুকুরে হাত পা পরিষ্কার করতে যায়। রাতে আরাফাত বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও আরাফতের সন্ধান পায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে মঙ্গলবার সকালে পুকুরে জাল ফেলে আরাফাতের লাশ উদ্ধার করে।

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুন্তাজ উদ্দিন আহমেদ জানান, এ অরক্ষিত পুকুরে ডুবে আরাফাত মারা যায়। এক বছর আগেও আহাদ নামে এক শিশু ওই পুকুরে ডুবে মারা যায়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন সকাল ১০ টা ২০ মিনিটে সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরিত্যক্ত পুকুরে জাকি জাল ফেলে আরাফাত এর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST