1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন
শিরোনাম

বাজিতপুরে ঈদকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা জোরদার

  • প্রকাশ কাল সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২২৬ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।
একটি স্থায়ী গরুর হাট ও চারটি অস্থায়ী গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে থানা পুলিশের বিশেষ টিম গঠণ করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা যায়, পুলিশের নিরাপত্তা ব্যবস্থার কারনে এখন পর্যন্ত গরুর হাটগুলোতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ বিশেষ স্থানে সাদা ও ইউনিফরমধারী থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে। ঈদের নামাজের মাঠে যেনো মুসুল্লীরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মু. শফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, “বাজিতপুর উপজেলায় ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। গরুর হাট ও ঈদের নামাজের মাঠে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।”
তিনি আরো জানা, “জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের বিশেষ নির্দেশে ঈদকে কেন্দ্র করে পুরো জেলার মতোই বাজিতপুরে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাক ও ইউনিফরমে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
এ ব্যাপারে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদ সদস্য আফজাল হোসেন এ প্রতিবেদককে জানান, “আমার নির্বাচনী এলাকায় ঈদকে সামনে রেখে যেনো কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের লোকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST