1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন একজনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট, তদন্তের দাবি ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিরোনাম

ভালুকায় প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৭৭ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, এবং উনার ইচ্ছা অনুযায়ী সারা বাংলাদেশের সকল সাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসা হবে, সকল সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করা হচ্ছে, এ পর্যন্ত আমরা ২২টি জেলার সকল তথ্য পেয়েছি। তিনি আরও বলেন, সাংবাদিকদের ম্যাজিষ্ট্রেট কোর্টে যাতে না যেতে হয় এই লক্ষ্য নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। তিনি বলেন,বঙ্গবন্ধু সাংবাদিকদের ভালবেসে ১৪ই ফেব্রুয়ারী ভালবাসা দিবসে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন।সেই থেকে প্রেস কাউন্সিল সাংবাদিকদের সুখ দুঃখে কাজ করছে।প্রেস কাউন্সিলে একটি শক্তিশালী কমিটি নিয়ে কাজ করছে। অচিরেই দেশের সকল সাংবাদিকদের শৃঙ্খলায় নিয়ে আসতে সক্ষম হবে প্রেস কাউন্সিল। শুক্রবার সকালে ভালুকা উপজেলা হল রুমে,ভালুকা,ত্রিশাল,গফরগাঁও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে “সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন। ভালুকা প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, নাগরিক টিভির বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদুল আহম্মেদ,গফরগাঁও সার্কেল এ্যাডিশনাল এসপি, আফরোজা নাজনীন,ভালুকা মডেল থানার ওসি,, কামাল হোসেন,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, অমিত রায়, এমজেইউ সভাপতি আতাউল করিম খোকন প্রমুখ।ভালুকা, ত্রিশাল ও গফরগাঁও হতে আগত ৬৬জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করে সনদপত্র গ্রহণ করেন। এর আগে ভালুকা মডেল থানার ওসির তত্বাবধানে পুলিশের একটি সু সজ্জিত দল বিচারপতি নিজামুল হক নাসিমকে গার্ড অব অনার প্রদান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST