1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
শিরোনাম
হোসেনপুরে শিক্ষক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র আল মেহেদী তালুকদার কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক নির্বাচিত শহরের শৃঙ্খলা ও জনচলাচল স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা নিউজ নির্বাচনী এলাকায় প্রতিবাদের ঝড় শান্তিরক্ষার নতুন বাস্তবতা ও বাংলাদেশের অগ্রযাত্রা গ্রাহকের নামে মিথ্যা মামলা দিয়ে ফেঁসে গেলেন বিউবো প্রকৌশলী গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সজীব আহমেদ শাহিন “অপচয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব: সুশাসন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি” খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব, খেলা যদি হয় পেশা, তবে পরিবার পাবে ভরসা — প্রতিমন্ত্রী শরিফুল আলম জামিনে মুক্তি পেলেও নিজ বাড়িতে যেতে দেয়নি ভাঙচুর-লুটপাটের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ভালুকায় নয়দিন ব্যাপী রথযাত্রা উৎসব উদ্বোধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৮০ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নয় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে ভালুকা কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গা মন্দির রায় বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে মিলিত হয়। ভালুকা উপজেলা ইসকন শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।

রথযাত্রা উৎসবপূর্ব আলোচনা সভায় উপজেলা ইসকন শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সভাপতি শ্রীমান তপনিতাই দাস অধিকারী তপন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রম শ্যামসুন্দর দাস বিজয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

শোভাযাত্রায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. শ্রী রাখাল চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভালুকা উপজেলা শাখার সভাপতি শ্রীমান মলয় কুমাড় নন্দী মানিক, সাধারণ সম্পাদক শ্রীমান বীরেন রায়, ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন প্রমুখ।

শোভাযাত্রা শেষে মধ্যপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। রথাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। আগামী বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST