1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জ মটর বাইক পার্টসের দোকানে প্যাকেটে মূল্য না থাকায় ভোগান্তি গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র মধুপুরে আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আড্ডা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনলাইনে গণশুনানি ​হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতারক জগতের জাদুকর হিসেবে পরিচিত রিজেন্ট সাহেদ আবারো গ্রেফতার
শিরোনাম

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৮৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

“মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং নগর পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩ এর সমাপনীর দিন মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল খায়ের।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফাত জামি ইসলাম, ডা. আদিব আহমেদ, ডা. খালেদ হাসান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম প্রমূখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উপস্থিত বক্তব্য, বিশেষ কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে গত ১২ জুন সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, বিশেষ কুইজ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আদনান আখতারের সভাপতিত্বে সভায় বক্তারা পুষ্টিকর খাবারের গুরুত্ব ও পুষ্টিখাতে বর্তমান সরকারের সাফল্য সম্পর্কে আলোচনা করেন।

সভা শেষে কুইজ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের নাম ঘোষণা এবং কিশোর কিশোরীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST