1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
শিরোনাম

কিশোরগঞ্জে শনিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪৩৮ বার পড়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক ঃ খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। কিশোরগঞ্জের মাটি অত্যন্ত উর্বর। এ মটিতে যেমন তিন তিনজন রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছেন। তেমনি খেলাধূলাও এ মাটি অত্যন্ত উর্বর। এ মাটির হিমেল, মিশু, রবি, নিপুন ও লিটনের মতো অনেক কৃতি খেলোয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন। কিশোরগঞ্জের মানুষ হিসাবে আমরা গর্ববোধ করি। কিশোরগঞ্জের মাটি ও মানুষ ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে ধারন করে, ধারন করে বলেই আজ তারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন। তাই ঝিমিয়ে পড়া ফুটবলকে জাগ্রত করতে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কিশোরগঞ্জে আগামী ৪ জুন (রবিবার) থেকে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এর আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নকআউট পদ্ধতিতে এ ফুটবল টুর্নামেন্টে ৮টি দলের মধ্যে চারটি জেলা ও চারটি উপজেলা দল অংশগ্রহণ করবে। জেলা দলগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ। এছাড়া উপজেলা দলগুলো হচ্ছে- কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরব, কটিয়াদী ও হোসেনপুর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৬০ হাজার টাকা ও প্রতি খেলায় বিজয়ী দলকে পাঁচ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে।আজ বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে এগারটায় টুর্নামেন্টের আয়োজক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ পুরাতন স্টেডিয়াম মাঠে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরো জানান, আগামী ৩ জুন (শনিবার) বিকালে ঝমকালো অনুষ্ঠান ও সন্ধ্যায় আতশবাজির মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। পরে ঢাকা ও কিশোরগঞ্জের একসময়ের কৃতী ফুটবলারদের সমন্বয়ে সোনালী অতীত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির অন্যান্য সদস্য সাবেক কৃতী ফুটবলার এমদাদুল হক টিটু, নূরুল ইসলাম, লায়েক আলী, শফিকুল ইসলাম সুরুজ প্রমুখ ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST