1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

আশুগঞ্জে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ আটক ০১

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৫১ বার পড়েছে

প্রেস বিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৭২ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। ০১টি সিএনজি জব্দ।

র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ মে ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচারতলা ইউনিয়নের চরচারতলার মহরম পাড়ার সোহেল মুন্সির ডগ এরিয়ায় হাজী রফিকুল ইসলাম এর রাইস মিলের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কানু মিয়া (৩১), পিতা- মোঃ আব্দুর রহমান @ কাদের মিয়া, সাং-চান্দুরা আলাদাউদপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা সিএনজি তল্লশী করে (ক) ৩৬ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৭২ (বাহাত্তর) কেজি মাদকদ্রব্য গাঁজা (খ) ৩৭৫(তিন শত পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। ০১ টি সিএনজি জব্দ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST