1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৌসুমী হত্যা মামলায় রিফাতের যাবজ্জীবন কারাদণ্ড উলিপুরের কামাল খামার মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‍্যাব-৫-এর টাউন হল মিটিং বেলাবোতে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আটক -১ ‎হোসেনপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুজামানের মতবিনিময় সভা যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ! দুই প্রতারকের বিরদ্ধে মামলা শিক্ষার আলো ছড়াতে প্রয়োজন পরিবার ও বিদ্যালয়ের সেতুবন্ধন পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়োগ বাণিজ্যের অভিযোগ ।‌ রাজারহাটে মাদ্রাসার মানববন্ধন
শিরোনাম

করিমগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কেনাফ বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৭৯ বার পড়েছে

স্টাফ রিপোর্টারঃ
বিজেআরআই উদ্ভাবিত কেনাফের উচ্চফলনশীল জাত এইচ সি-৯৫ এর আঁশ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণ এর লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের বাস্তবায়নে করিমগঞ্জ কিরাটন এলাকায় এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেনাফ বীজ উৎপাদন সমিতির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ ইঞ্চি জমি যেন খালি না থাকে সে লক্ষে কাজ করে যাচ্ছে কৃষি বিজ্ঞানীরা। দেশে পাটের চাষ বাড়াতে নতুন নতুন জাতের উদ্ভাবন করা হচ্ছে। কেনাফ পাটের চাষ করিমগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। বীজ উৎপাদন সমিতির মাধ্যমে দেশে কেনাফ বীজের ঘাটতি মেটানো হবে।

এসময় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. আবদুল আউয়াল, কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশারাফুল আলম, কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST